ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্ষয়-শাহরুখের লড়াই হচ্ছে না

Link Copied!

বিনোদন ডেস্ক : অবশেষে প্রকাশিত হয়েছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত জাব হ্যারি মেট সেজাল সিনেমার পোস্টার। বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ পোস্টার প্রকাশিত হয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্টার প্রকাশ করেন আনুশকা ও শাহরুখ।
ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৪ আগস্ট। এর আগে ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। এই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত টয়লেট : এক প্রেম কথা। অর্থাৎ অক্ষয় সঙ্গে শাহরুখের বক্স অফিসে লড়াই হচ্ছে না।
শাহরুখ-আনুশকা অভিনীত সিনেমাটির নাম নিয়েও অনেক জল্পনা-কল্পনা হয়। প্রথমে শোনা যায়, সিনেমার নাম দ্য রিং, এরপর গুঞ্জন ওঠে তা পরিবর্তন করে রেহনুমা রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত সিনেমাটির নাম জাব হ্যারি মেট সেজাল রেখেছেন নির্মাতারা।
সিনেমাটির বেশির ভাগ শুটিং প্রাগ, আমস্টার্ডাম, লিসবন এবং বুদাপেস্টে করা হয়েছে। এর আগে রাব নে বানিাদি জোড়ি ও জাব তাক হ্যায় জান সিনেমায় অভিনয় করেন শাহরুখ-আনুশকা। তবে ইমতিয়াজ আলীর সঙ্গে এ জুটির প্রথম সিনেমা এটি।
২০১২ সালে শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ও অক্ষয় কুমারের ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা সিনেমা দুটি মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে অক্ষয়ের সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।