ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর ফাঁকির অভিযোগ অস্বীকার করলেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ অস্বীকার করলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির দায়ে রোনালদোকে অভিযুক্ত করে মাদ্রিদের কর বিভাগ। তবে রোনালদোর প্রতিনিধি জর্জ মেন্ডিস ওই কর ফাঁকির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
রোনালদোর পক্ষে তার প্রতিনিধি জর্জ মেন্ডিস এক বিবৃতিতে জানান, ‘এখানে কোনো লুকোচুরি ছিল না। কর লুকানোর সামান্য ইচ্ছাও নেই রোনালদোর। পাবলিক প্রসিকিউটর আজ (মঙ্গলবার) ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। উল্লেখযোগ্য পরিবর্তন বুঝানোর জন্য এটা তেমন কোনো দাবি ছিল না।’
মাদ্রিদের ক্রিমিনাল প্রসিকিউশন সিস্টেমে কর ফাঁকিতে অভিযুক্ত হয়েছেন রোনালদো। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদোর বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ তোলা হয়। প্রসিকিউশন দাবি করে এই চার বছরে স্প্যানিশ ট্যাক্স অথরিটির ১৪.৭ মিলিয়ন ইউরো পরিশোধ করেননি রোনালদো।
বার্সেলোনায় খেলা প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো দীর্ঘ মেয়াদে আইনি লড়াইয়ে মুখোমুখি হতে হলে রোনালদোকে তিনগুন বেশি ট্যাক্স দিতে হবে। কর ফাঁকির জন্য গত বছর এক রায়ে ২১ মাসের জেল হয়েছিল মেসির। তবে এর জন্য একদিনও জেল খাটতে হয়নি মেসিকে। কেননা স্প্যানিশ আইন অনুযায়ী অহিংস অপরাধ এবং ২ বছরের কম কেউ সাজা পেলে তাকে জেল খাটতে হয় না।