ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ পার্লামেন্ট জয়ী ৩ কন্যাকে মন্ত্রিসভার অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা-টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক আবারও নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাদের জন্য অভিনন্দন প্রস্তাব তোলা হয় । বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন আসন ধরে রাখার লড়াইয়ে নামা ওই তিনজন।