ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদে সরকার দলীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রসচিব ছাড়া অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কেন্দ্রসচিবও পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না।
নুরুল ইসলাম নাহিদ বলেন, যে সকল পরীক্ষা কেন্দ্রে এর ব্যত্যয় ঘটেছে সেখানেই সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৭ সালে ঢাকা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষার প্রথম দিনেই ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহের সময় সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে তিনজন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়।
এর আগে বেলা সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।