নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি উস্থাপন করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

