ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বিস্ফোরণে এক সেনা নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে বোমা বিস্ফোরণে এক সেনা নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর অপর দুই সদস্য আহত হয়েছে। রোববার সন্ধ্যায় মাসৌরা জেলায় এ ঘটনা ঘটেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। এ ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে বর্ণনা করেছে মন্ত্রণালয়।