ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অচেনা টানে ডুবে আছেন ঐশী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সারা বছর অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। এ পর্যন্ত বিশের অধিক সিনেমায় প্লেব্যাক করেছেন। তারই ধারাবাহিকতায় এবার শফিক হাসানের ‘বাহাদুরি’ সিনেমায় প্লেব্যাক করেছেন এই সংগীতশিল্পী।
গত (৩০ মে) রাজধানীর একটি স্টুডিওতে ‘কেন এক অচেনা টানে ডুবে থাকি তোরই ভেতর’ শিরোনামের গানটির রেকর্ডিং শেষ হয়েছে। রঞ্জু রেজার কথায় গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আহম্মেদ হুমায়ুন। সুরও করেছেন আহম্মেদ হুমায়ুন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘সম্প্রতি বাহাদুরি সিনেমার একটি গানের রেকর্ডিং শেষ করেছি। আমাদের দেশের দরশক যে ধরনের গান শুনতে বেশি পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি, দর্শক গানটি ভালোভাবেই নিবেন।’
‘বাহাদুরি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সাইমন সাদিক-পরীমনি, জায়েদ খান-মৌ খান। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
ছোটবেলা থেকেই গানের চর্চা করেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতেও গান শিখেছেন তিনি। এরপর ঐশীর মিক্সড অ্যালবাম ও একক অ্যালবামের কাজ করেন। এ ছাড়া তিনি স্টেজেও পারফর্ম করেও দর্শক হৃদয় জয় করেছেন।