ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজল-ভাবনার বাজি

Link Copied!

বিনোদন ডেস্ক : সময়ের ব্যস্ততম অভিনয়শিল্পী অশনা হাবিব ভাবনা ও সজল। টেলিভিশন নাটকের পাশাপাশি দুজনেই অভিনয় করছেন চলচ্চিত্রেও। বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ উপলক্ষে ‘বাজি’ নাটকে জুটি বেঁধেছেন সজল-ভাবনা। মরু চ্যাটার্জীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির রায়হান।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জহির রায়হান বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। রোমান্টিক একটি জুটি তাদের সংসার জীবনের প্রতিটা পরতে পরতে বিভিন্ন বিষয় নিয়ে বাজি ধরেন। আর সেই বাজিতে হেরে যাওয়া কিংবা জিতে যাওয়াকে কেন্দ্র করেই নানা ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনা কখনো অতি রোমান্টিক, কখনো বা নির্মম। এমন নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে নাটকটির কাহিনি।’
সজল-ভাবনা ছাড়াও নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন পরিচালক অনন্ত হিরা। নাটকটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জোবায়দা লাবণী।
সম্প্রতি নগরীর উত্তরা, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঘাস ফড়িংয়ের ব্যানারে নির্মিত নাটকটি ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা জহির।