ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমান সম্ভাবনা দেখছেন রামোস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কে জিতবে এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা? রিয়াল মাদ্রিদ নাকি জুভেন্টাস? রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস কাউকে এগিয়ে রাখতে পারছেন না। বললেন, সমান সম্ভাবনা আছে দুই দলেরই।
চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সমানে। অন্যদিকে জুভেন্টাসের সামনে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের সুযোগ।
ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে রামোস বলেছেন, ‘এটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। জুভেন্টাস সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করবে। আমরা আমাদের কাজ করায় মনোযোগ দিচ্ছি।’
এই মৌসুমে দুই দলই জিতেছে নিজ নিজ লিগ শিরোপা। তবে সেটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোনো উপকারে আসবে বলে মনে করেন না রামোস, ‘প্রতিটা ফাইনালে উভয় দলই শূন্য থেকে উঠে আসে। আমি মনে করি না যে, আমরা লিগ জিতেছি বলে আগামীকাল (আজ) উপকৃত হব।’
বেশ কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে বলে মনে করছেন রিয়াল অধিনায়ক, ‘আগামীকাল (আজ) কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, উভয় দলেরই জয়ের সম্ভাবনা ৫০-৫০।’
কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই শুর হবে বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন, টেন টু ও টেন ওয়ান এইচডি চ্যানেল।