ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে এগিয়ে রাখছেন আফ্রিদি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ৪ বলে দরকার ৯। রবিচন্দ্রন অশ্বিনকে টানা দুই ছক্কা হাঁকিয়ে ২ বল বাকি থাকতেই পাকিস্তানকে ১ উইকেটের দারুণ জয় এনে দিলেন শহীদ আফ্রিদি। ম্যাচটা ২০১৪ সালের এশিয়া কাপে। ভারতের বিপক্ষে তিনি অনেক ম্যাচই খেলছেন। কখনো জিতেছেন, কখনো হেরেছেন। রোববার চ্যাম্পিয়নস ট্রফিতে যখন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, আফ্রিদি থাকবেন দর্শক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এই ম্যাচে ফেবারিট হিসেবে এগিয়ে রাখছেন অবশ্য ভারতকে।
চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আইসিসির ওয়েবসাইটে নিয়মিত কলাম লিখছেন আফ্রিদি। সেখানেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানের সমর্থক হওয়ার কারণে আমি অবশ্যই চাইব পাকিস্তান যেন সব ম্যাচ জেতে। বিশেষ করে সেই ম্যাচ যদি ভারতের বিপক্ষে হয়। কিন্তু সাম্প্রতিক অতীত এবং ভারতীয় দলের গভীরতায় আমার মনে হয়, ভারত এই ম্যাচে একটু হলেও এগিয়ে।’
ভারতকে চাপে ফেলতে হলে পাকিস্তানি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন আফ্রিদি। প্রাক্তন পাক অলরাউন্ডারের দৃষ্টিতে কোহলি পাকিস্তানি বোলারদের বড় চ্যালেঞ্জ, ‘কোহলিকে বল করা সব সময়ই চ্যালেঞ্জের। সবাই জানে কোহালি কোন জাতের ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটিংকে ও-ই নেতৃত্ব দেয়। পাকিস্তানি বোলারদের শুরু থেকেই কোহলিকে আক্রমণ করতে হবে। বিশেষ করে ও যখন ক্রিজে আসবে। কোহলিকে তাড়াতাড়ি ফেরাতে পারলে ভারতকে অল্প রানে আটকে রাখা যেতে পারে।’