ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিরুর হ্যাটট্রিকে উড়ে গেল প্যারাগুয়ে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অলিভিয়ের জিরুর হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল জিতেছে ৫-০ গোলে। নিজেদের মাঠে শুক্রবার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিরু। ছয় মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের এই স্ট্রাইকার।
প্রথমার্ধে গোল হয়েছে ওই দুটিই। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে জিরু পূর্ণ করেন হ্যাটট্রিক, স্কোরলাইন হয়ে যায় ৩-০। জিরুর এটিই প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক। এরপর ৭৬ ও ৭৭, পরপর দুই মিনিটে দুই গোল করেন যথাক্রমে মুসা সিসোকো ও আঁতোয়ান গ্রিজমান। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।