ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নাম পরিবর্তন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ৩১ মে থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি তাদের নাম পরিবর্তন করেছে। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নতুন নাম ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের নতুন প্রধান নির্বাহী জনি গ্রেভ এ কথা ঘোষণা করেছেন। অফিসিয়ালি এই দলটিকে এখনও উইন্ডিজ নামেও ডাকা যাবে যা আগে ছিল ওয়েস্ট ইন্ডিজ।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্যারিবীয় বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘আমাদের সঙ্গে বিভিন্ন অংশীদাররা এক সাথে কাজ করছে। এ অঞ্চলের সব স্তরের ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই এমনটা করা হয়েছে। সামনের বছরগুলোতে তাদের সঙ্গে নিয়ে আমাদের আন্তরিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। ২০১৮ থেকে ২০১৩ পর্যন্ত আমরা কৌশলগত পরিকল্পনার উন্নতির জন্য পরামর্শক হিসেবে কাজ করতে চাই।’
উইন্ডিজ নামটি ক্যারিবীয় দ্বীপের বিভিন্ন দলকে অন্তর্ভূক্ত করবে। ক্রিকেটে ৭০ ও ৮০’র দশকের সোনালী সময় ফিরিয়ে আনতেই সব কিছু ঢেলে সাজানোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। তারকা সমৃদ্ধ দল নিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছে না দলটি। আগামী বিশ্বকাপেও তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই নিজেদের অবকাঠামো ঢেলে সাজাতে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে দলটি।