ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস!

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ নামে পরিচিত তারকা অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার সাফল্যের পর রাতারাতি আকাশ ছোঁয়া তারকাখ্যাতি পান তিনি। দীর্ঘ চার বছর সিনেমাটির জন্য সময় দিয়েছেন এ অভিনেতা। এমনকি সিনেমার প্রতি মনোযোগ যেন নষ্ট না হয় এ জন্য বিয়েও পিছিয়ে দিয়েছেন বলে শোনা যায়।
মোস্ট ইলিজেবল ব্যাচেলর প্রভাস। জানা যায়, বাহুবলি সিনেমার শুটিংয়ের চার বছরে প্রায় ছয় হাজারের মতো বিয়ের প্রস্তাব পেয়েছেন এ অভিনেতা। কিন্তু তিনি সবগুলোই ফিরিয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত ভারতীয় এক শিল্পীপতির নাতনিকে নাকি বিয়ে করছেন প্রভাস। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাস যাকে বিয়ে করছেন তিনি ভারতের ‘রাসি সিমেন্ট’ কোম্পানির চেয়ারম্যান ভূপতি রাজুর নাতনি। প্রভাসের পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে আলোচনা চলছে। কিন্তু এখনো বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি।
এর আগে গুঞ্জন চাউর হয়, বাহুবলি সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন প্রভাস। তবে এ গুঞ্জন সত্য নয় বলে জানান তারা। এছাড়া ভারতের অন্ধপ্রদেশের একটি মেয়ের সঙ্গে প্রভাসের বিয়ে ঠিক হয়েছে বলেও খবর রটে। কিন্তু এ অভিনেতার চাচা কৃষ্ণা রাজু বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন।
বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি। সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।