ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধার জন্য ফারহানের সুপারিশ

Link Copied!

বিনোদন ডেস্ক : দিন যত গড়াচ্ছে ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন আরো জোড়ালো হচ্ছে। সম্প্রতি খবর প্রকাশিত হয়, সম্পর্ক মজবুত করতে দুজন চুপি চুপি ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার গুঞ্জন, নতুন একটি সিনেমায় শ্রদ্ধাকে নেয়ার জন্য সুপারিশ করেছেন ফারহান।
ভারতের স্বাধীনতার পর ১৯৪৮ সালে দেশটির প্রথম অলিম্পিক স্বর্ণপদক আসে হকি খোলোয়াড় বলবীর সিংয়ের হাত ধরে। এবার তার জীবনী নিয়ে গোল্ড শিরোনামে সিনেমা তৈরি করছেন পরিচালক রীমা কাগতি। সিনেমাটির প্রযোজনা করছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। এতে বলবীর সিংয়ের ভূমকিায় অভিনয় করছেন অক্ষয় কুমার। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ সিনেমাতেই শ্রদ্ধাকে নায়িকা হিসেবে নেয়ার সুপারিশ করেছেন ফারহান। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
গত বছর ফারহান ও আধুনা ভবানির বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রক অন-টু সিনেমায় শুটিং সেটে ফারহান-শ্রদ্ধার প্রেম শুরু হয় বলে গুঞ্জন চাউর হয়। তবে তাদের এ প্রেমের গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন ফারহান-শ্রদ্ধা।