ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসএলে দল সংখ্যা বাড়ল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় আসর শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল বাড়ানোর ঘোষণা দিয়েছিল আয়োজকরা। কথামত দল বাড়াল তারা।
ষষ্ঠ দল হিসেবে পিএসএলে যুক্ত হলো মুলতান। মুলতানের মালিকানা কিনেছে শোন গ্রুপ। পিএসএলের তৃতীয় আসরেই দেখা যাবে মুলতানকে। বৃহস্পতিবার পিএসএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ৫.২ মিলিয়ন ডলারে মুলতানের মালিকানা কিনেছে শোন গ্রুপ।
নতুন দল যুক্ত হওয়ায় পিএসএলের দল সংখ্যা ছয়টি হলো। প্রথম দুই আসরে খেলেছিল লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, কুয়েত্তা গ্ল্যাডিয়েটরস ও পেশওয়ার জালমি। দল সংখ্যা বাড়ায় ম্যাচ সংখ্যাও বাড়ল। তৃতীয় আসরের পিএসএলে ম্যাচ হবে ৩৪টি। এর ৮টি ম্যাচ হবে পাকিস্তানে।
পিএসএলের গভর্নিং কমিটির চেয়ারম্যান নাজাম শেঠী জানিয়েছে, পিএসএল পাকিস্তানে আয়োজনের জন্য যে ধরণের প্রস্তুতির প্রয়োজন তা এখন থেকেই নেয়া হচ্ছে। গত আসরের ফাইনাল ম্যাচ লাহোরে আয়োজন করেছিল আয়োজকরা। এবারও ফাইনাল হবে লাহোরে।