ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব ও ক্রীড়া খাতে বাজেট ১৩৩৭ কোটি টাকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১,৩৩৭ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় হবে ৩২৭ কোটি টাকা। ১,০৫৯ কোটি টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উন্নয়ন বাজেটে জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ৬৬ কোটি ৭ লাখ টাকা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য ৮৯ কোটি ৫ লাখ টাকা ও যুব উন্নয়ন অধিদফতর খাতে ১১১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ছিল ৯২২ কোটি টাকা। তবে তা সংশোধিত হয়ে দাঁড়ায় ৯৫৯ কোটি টাকায়। এ খাতে বাজেট বেড়েছে ৩৭৮ কোটি টাকা।