ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দারশিলের নায়িকা পলক

Link Copied!

বিনোদন ডেস্ক : আমির খানের তারে জমিন পার সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হন দারশিল সাফারি। এরপর বাম বাম বোলে, মিডনাইটস চিলড্রেন সিনেমায় দেখা গেছে তাকে। তবে হঠাৎ করে যেন সিনেমার পর্দা থেকে উধাও তিনি। আবারো ফিরছেন দারশিল, তবে এবার আর শিশুশিল্পী নয় নায়ক হয়ে।
একটি প্রেমের গল্প নিয়ে কুইকি শিরোনামে সিনেমা নির্মাণ করছেন পরিচালক প্রদীপ আতলুরি। এতে নায়ক হিসেবে দারশিল এবং নায়িকা চরিত্রে পলক তিওয়ারিকে দেখা যাবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শ্বেতা তিওয়ারি ও ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরীর সন্তান ১৭ বছর বয়সি পলক। নয় বছর সংসারের পর ২০০৭ সালে রাজার সঙ্গে শ্বেতার বিচ্ছেদ হয়। এ প্রসঙ্গে শ্বেতা তিওয়ারি সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, পলকের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। যে সিনেমা নিয়ে কথা চলছে এতে দারশিলও অভিনয় করবে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’