ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুর্নামেন্টের শুরুতেই অনিশ্চিত ম্যাথুস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন পিছুই ছাড়ছে না অ্যাঞ্জেলো ম্যাথুসের। গত বছরের জানুয়ারি থেকে চোটের সঙ্গে যুদ্ধ করছেন শ্রীলঙ্কান এ তারকা ক্রিকেটার। এবার ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কিন্তু মর্যাদার ওই ম্যাচের শুরুতেই দলের গুরুত্বপূর্ণ তারকা ম্যাথুসকে নিয়ে শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা দল। টুর্নামেন্ট শুরুর আগে গোড়ালীর চোটে ভুগছেন তিনি।
হ্যামস্ট্রিং চোট গত বছরের জানুয়ারি থেকে বয়ে বেড়াচ্ছেন ম্যাথুস। পায়ে বিভিন্ন ধরনের চোটের কারণে জিম্বাবুয়ে গত বছরের শেষের দিকে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারেননি তিনি।
ম্যাথুসের সাম্প্রতিক চোট নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘ম্যাথুস তার পায়ের জটিলতা ও ব্যাথার কথা জানিয়েছে। সেটা নিরূপণের জন্য তার পায়ে রেডিওগ্রাফিক পরীক্ষা চালাতে টিম ম্যানেজম্যান্টকে অনুরোধ করা হয়। পরীক্ষায় পেশিতে একটি স্ট্রন ধরা পড়ে। আগামী কয়েকদিন সে ডাক্তারের পরামর্শ মেনে চলবে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে তাকে দলের বাইরে থাকা লাগতে পারে।’
ম্যাথুসের ইনজুরিতে কিছুটা বেকায়দায় পড়া লাগতে পারে শ্রীলঙ্কাকে। কেননা ভালো বোলিংয়ের জন্য লঙ্কান টিমকে অনেকটাই তার উপর নির্ভর করতে হয়। পুরো ১০ ওভার গুরুত্বপূর্ণ বোলিংসহ পঞ্চম অবস্থানে লঙ্কান ব্যাটিং লাইনআপে কার্যকরী একজন ব্যাটসম্যান তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ১০৬ বলে ৯৫ রানের চমৎকার এক ইনিংস খেলে নিজেকে জানান দিয়েছিলেন এ অলরাউন্ডার।