ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ওভারেই পাঁচ ক্যাচ মিস!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এক ইনিংসে চার থেকে পাঁচটি ক্যাচ মিস করা বর্তমান ক্রিকেটে স্বাভাবিক ঘটনা। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই পাঁচটি ক্যাচ মিসের ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
তবে এমনটাই ঘটেছিল রোহিনটন বারিয়া গোল্ড ট্রফিতে। ভারতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রফিতে ১৯৯৩ সালে ঘটে এমন ঘটনা। ওই টুর্নামেন্টের ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং দিল্লি।
ভারতের প্রাক্তন অধিনায়ক নারি কনট্রাক্টর মুম্বাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছিলেন। ওই দলের ব্যাবস্থাপক জিকে মেননের ৯০তম জন্মদিনে ওই ম্যাচের স্মৃতিচারণ করেন তিনি। শিরোপা নির্ধারণী ওই ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই পাঁচটি ক্যাচ মিস হয়েছিল।
জন্মদিনের অনুষ্ঠানে নারি কনট্রাক্টর সোমবার ওই ম্যাচের ঘটনা নিয়ে বলেন, ‘বেরহাম গোভিদা ছিলেন বোলার এবং গালি অঞ্চলে আমি চতুর্থ ক্যাচটি মিস করি। আমি হাসিতে ফেটে পড়ি এবং গোভিদা অধৈর্য্য হয়ে পড়েন। ফিল্ডারদের এভাবে ক্যাচ ফেলা আর হাসতে থাকা তিনি বিশ্বাস করতে পারছিলেন না।’
ওই ম্যাচে শুরুতে ব্যাট করা মুম্বাইয়ের ২৮৭ রানের পর ব্যাট করতে নেমে ২১৫ রানে আউট হয়ে যায় দিল্লি। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একাদশে থাকা পাঁচজন ক্রিকেটার ভারতের হয়ে খেলেছিলেন। তারা হলেন নারি কনট্রাক্টর, চান্দু পাটানখার, রামনাথ কেনি, নারেন তামহানে এবং জিআর সুন্দেরাম।