স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত মৌসুমই আর্সেনালে আর্সেন ওয়েঙ্গারের শেষ ছিল। তিনি নিজেও সেটার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শনিবার চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জেতার পর বদলে গেছে পরিস্থিতি। ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর সেই সিদ্ধান্তে মৌখিক সমর্থনও দিয়েছেন আর্সেনালে ২১ বছর ধরে দায়িত্ব পালন করা এই কোচ।
বুধবার আনুষ্ঠানিকভাবে ওয়েঙ্গারের চুক্তির মেয়াদ বাড়ার বিষয়টি ঘোষণা করবে আর্সেনাল।
এই মৌসুমে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয়। ওয়েঙ্গার ১৯৯৬ সালে আর্সেনালে যোগ দেওয়ার পর এই প্রথম শীর্ষ চারের বাইরে গেল গার্নাসরা। চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১৮! তবে শনিবার এফএ কাপে তারা চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতে নেয়। যা আর্সেন ওয়েঙ্গারের রেকর্ড সপ্তম এফএ কাপ শিরোপা।
এই মৌসুম শেষেই ওয়েঙ্গারের বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জেতায় পরিস্থিতি পাল্টে গেল। ওয়েঙ্গারের চুক্তির মেয়াদ আরো দুই বছর বেড়ে গেল।

