ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশান্তের সঙ্গেই পাক্কা সাইফ কন্যা

Link Copied!

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। বলিউডে অভিষেক হচ্ছে এমন গুঞ্জনে অনেকদিন ধরেই খবরে তিনি। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন মেলেনি। অবশেষে কেদারনাথ শিরোনামের সিনেমায় সাইফ কন্যা সারার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন সিনেমাটির পরিচালক।
সিনেমাটি পরিচালনা করবেন কাই পো ছে সিনেমাখ্যাত নির্মাতা অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, করন মালহোত্রার চিত্রনাট্য ও পরিচালনায় একটি কমেডি-ড্রামা সিনেমায় হৃতিকের বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে সারার। এদিকে সাইফ আলী খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, করন জোহরের সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন সারা। তাই অনেকেই মনে করছিলেন, টাইগার শ্রফের বিপরীতে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় প্রথমবারের মতো রুপালি পর্দায় হাজির হবেন সাইফ কন্যা। কারণ সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। এছাড়া সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে সারার জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা গেছে।