ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহনূরের বিয়ের গুঞ্জন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নাম শাহনূর। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি এ অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন বলে চলচ্চিত্রাঙ্গনে গুঞ্জন উঠেছে। ঢাকাই চলচ্চিত্রের একাধিক সূত্র শাহনূরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বস্ত একটি সূত্র জানায়, রাশেদ নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন শাহনূর। বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে হানিমুন করছেন তিনি। রাশেদ ঢাকার ছেলে।
এ প্রসঙ্গে পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেন, ‘শাহনূর বিয়ে করে এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে শাহনূরের সঙ্গে তার স্বামীও রয়েছেন। আপাতত এতটুকুই জানি।’ শাহনূর বর্তমানে লন্ডনে অবস্থান করায় তার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলতে পারেননি প্রতিবেদক।
শাহনূর অভিনীত যৌথ প্রযোজনার ‘অপহরণ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা বাবু রায়। এছাড়াও শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন পর্দাতেও কাজ করছেন এই অভিনেত্রী।