ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকুনগুনিয়ায় আক্রান্ত মিম

Link Copied!

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। গত ২৮ মে, থেকে শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন তিনি। শুরুতে অতিরিক্ত জ্বর, এরপর পুরো শরীরজুড়ে অসহ্য ব্যাথা আর বমি হয়। এরপর ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার জানান, তিনি চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। এসব তথ্য জানান মিমের মা।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা বলেন, ‘মিম এখন বেড রেস্টে আছে। গত দুদিনের চেয়ে আজকে একটু ভালো। গত দুদিন মিমের শরীরে প্রচন্ড ব্যাথা ছিল। ও নিজেও ঘুমাতে পারেনি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। ব্যাথায় বাচ্চাদের মতো চিৎকার করেছে।’
তিনি আরো বলেন, ‘এনটিভিতে একটি নাচের অনুষ্ঠানের রিহারসেল করছিল। আমরা ভেবেছিলাম, নাচের কারণে শরীর ব্যাথা করছে। কিন্তু পরে দেখলাম- ব্যাথার মাত্রা বেশি। ডাক্তারের সঙ্গে আলাপ করলে তিনি জানান- চিকনগুনিয়া হয়েছে।’ সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়েছেন ডাক্তার। তিনদিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন মিমের মা। মিম এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন।
মিম সম্প্রতি সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ইয়েতি অভিযান’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রসেনজিৎ ও বাংলাদেশের ফেরদৌস। এছাড়া খুব শিগগির যৌথ প্রযোজনার সিনেমা ‘ওলট পালট’-এর শুটিংয়ে অংশ নিবেন বলে জানা যায়।