ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের বিপক্ষে নেই মাশচেরানো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে আগামী মাসে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো।
কোপা ডেল রের ফাইনালে শনিবার আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচের শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে ছাড়েন মাশচেরানো। পরীক্ষা-নিরীক্ষার পর রোববার বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, তার হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
বার্সার মৌসুম এরই মধ্যে শেষ হয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ায় আগামী ৯ জুন ব্রাজিল ও ১৩ জুন সিঙ্গাপুরে স্বাগতিক দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব শুরু করতে যাওয়া হোর্হে সাম্পাওলি তাই মাশচেরানোকে পাচ্ছেন না।