ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোচ হিসেবে ফিরতে চান টেরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের ফাইনালে চেলসির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে মাঠে নেমেছিলেন জন টেরি। কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ম্যাচটিতে আর্সেনালের বিপক্ষে হেরে গেছে ব্লুজরা। তবে এফএ কাপে হারলেও কোচ হিসেবে আবারও জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে ফেরার কথা জানিয়েছেন টেরি।
চলতি মৌসুমে দুর্দান্ত দাপুটে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উদ্ধার করেছে চেলসি। এফএ কাপের শিরোপার জন্যও হট ফেবারিট ধরা হচ্ছিল তাদের। কিন্তু শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে অ্যান্তেনিও কন্তের দলটি।
চুক্তি শেষ হওয়ায় জুনেই চেলসির সঙ্গে বন্ধন শেষ হচ্ছে টেরির। তবে ফুটবল থেকে অবসর নিবেন কিনা এ ব্যাপারে এখনো পরিস্কার করেনি ৩৬ বছর বয়সি লেফট ব্যাক টেরি।
ওয়েম্বলি স্টেডিয়ামে হার নিয়ে মাঠ ছাড়লেও কোচ হিসেবে ফেরার প্রত্যয় ব্যক্ত করে টেরি বলেন, ‘আশা করছি ওয়েম্বলিতে কোচ হিসেবে একদিন আমি ফিরতে পারবো। এটা আমার স্বপ্ন। খেলোয়াড় হিসেবে আমার চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। গত বছর থেকেই আমি কোচিং করাতে চেয়েছিলাম। মৌসুম শেষ এবার কোচিং নিয়ে আমি নতুন কিছু ভাববো। আমি ম্যানেজার হিসেবে নতুন করে শুরু করতে চাই।’