ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে নবজাতকের লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকা থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হরিনহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ময়লার স্তুপে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।