ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত।
সোমবার সকাল ৬টার দিকে শহরের বাইপাস সড়কে নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের মতো আজ সকালে তিনি হাটতে বের হলে শহরের বাইপাস সড়ক থেকে হেঁটে আসার সময় নতুন জেলখানার সামনে এক যুবক পেছন থেকে এসে ধারালো দা দিয়ে শিক্ষক সদানন্দ গাইনের মাথার আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনাটি শোনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রাম দা উদ্ধার করেছি। এ ছাড়া ঘটনায় জড়িত যুবককে আটকের চেষ্টা চলছে।