ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি ট্রাক বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকে থাকা ওই ট্রাকের মালিক রফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় ট্রাক চালকের সহকারীসহ আহত হয়েছেন পাঁচজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেবহাটার জগন্নাথপুর পানিরকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম জেলার কালিগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারগ্রামের আরশেদ আলীর ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাক মালিক নিহত হন। এ ঘটনায় ট্রাকচালকের দুই সহকারী ও তিনজন পথচারী আহত হয়েছেন।