ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ও ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমসংযোগ সড়কের পাচিলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।তাদের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, বেলা ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এ সময় আহত হয় আরো দুইজন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দিকে ভোরে পাচিলা বাজার এলাকায় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।