ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পৃথক ঘটনায় দুই যুবক খুন

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ জানিয়েছে, ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে সরো মাতবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ১৫ ব্যক্তি আহত হয়। নিহত সরো লক্ষণদিয়া গ্রামের মৃত. স্বাধীন মাতবরের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সঙ্গে একই এলাকার হাফিজুল মাতুব্বরের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সরো মাতবর নিহত হন।
এ সময় অন্তত পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। নগরকান্দার সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন মৃত্যুর খরব নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়িবাঁধের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। স্থানীয়রা অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।