ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে আনসারদের কর্মবিরতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনসার ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আনসার সদস্যরা কর্মবিরতি শুরু করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে হাসপাতালের আনসার কমান্ডার মোতাহার হোসেনের সঙ্গে চতুর্থ শ্রেণি কর্মচারী নেতা রমিজউদ্দিন রমিজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রমিজ আনসার কমান্ডার মোতাহারের মাথায় আঘাত করেন। এ সময় তার মাথা ফেটে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের আনসার সদস্যরা কাজ বন্ধ করে ব্যারাকে ফিরে যান। দুপুর ১টার দিকে বিষয়টি মিমাংসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের সঙ্গে বৈঠকে বসে। এদিকে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।