ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, আটক ২

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর খান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে চাচাত ভাইয়েরা। শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই লুৎফর খান (৩২) ও আলমগীর খানকে (৩৫) আটক করেছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলীনুর জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামের একটি জমির সীমানা নিয়ে নিহত জাহাঙ্গীর খানের সঙ্গে আপন চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানের সঙ্গে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এ নিয়ে তাদের সঙ্গে পারিবারিক বিরোধ বাধে এবং কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পারিবারের মধ্যে মারামারি শুরু হলে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর খানকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।