ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মনিয়ন্ধ হাইস্কুলের পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

