ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে সড়ক দুর্ঘটনা নিহত ৩

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ত্রিশাল ও ময়মনসিংহ মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনিরুজামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা যায়। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় জনতা, দমকল বাহিনী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে।