ঢাকাThursday , 25 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে দুই দোকান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ছায়দানা এলাকায় বুধবার দিবাগত রাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত পৌনে ১১ টার দিকে ছায়দানা হাজীর পুকুর এলাকার হাজী মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কামাল উদ্দিন এবং জামালউদ্দিনের মালিকানাধীন একটি খাবারের হোটেল এবং একটি মুড়ির দোকান পুড়ে গেছে এবং আরেকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ আহত হয়নি। বৈদুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত এবং আনুমানিক তিনলাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা।