ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : জেলার ত্রিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ সময় ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ৩টার দিকে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের বাঘা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ হয়। এতে খুন ও অস্ত্রসহ ১৪ মামলার আসামি আশরাফুল ইসলাম নিহত হয়। নিহতের বাড়ি গফরগাঁর উপজেলায়। এ সময় পুলিশ আরো পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।