ঢাকাTuesday , 23 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্টার্ন ওয়াল স্পর্শকারী ‘প্রথম প্রেসিডেন্ট’ ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প তিন ধর্মের পবিত্র ভূমি জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল স্পর্শ করলেন। সেখানে ইহুদি ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে একটিতে হাত বোলান ট্রাম্প।
ইহুদি ধর্মমতে, ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করতেন যিশু খ্রিষ্ট। প্রথা অনুযায়ী, দুই পাথরের মাঝে হাত রেখে ধর্মবাণী পড়েন ট্রাম্প। তবে এ সময় তার সঙ্গে ইসরায়েলের কোনো ইহুদি নেতা ছিলেন না।
ট্রাম্পের এই ধর্মীয় আচার ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের একাধিপত্য স্বীকারের শামিল বলে মনে করা হচ্ছে। ইসলাম, খ্রিষ্ট ও ইহুদি ধর্মের অনুসারীরা দাবি করে থাকেন, এটি তাদের ধর্মীয় পবিত্র স্থান। যে কারণে বিতর্কিত এই পূণ্যভূমি পরিদর্শন থেকে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্টরা হয়তো বিরত থেকেছেন, যা ভাঙলেন ট্রাম্প।
ট্রাম্পের ওয়েস্টার্ন ওয়াল পরির্দশন উপলক্ষে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়, আশপাশের এলাকা থেকে লোকজন সরিয়ে ফাঁকা করে দেওয়া হয়। ইহুদি ধর্ম গ্রহণকারী ট্রাম্পের মেয়ে ইভানকা ওয়েস্টার্ন ওয়ালে নারীদের অংশ পরিদর্শন করেন।