ঢাকাTuesday , 23 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র নিখোঁজ

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র হাফেজ ইসকেন্দার আলীকে মেস থেকে কে বা কারা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মে রাত ২টার দিকে ইসকেন্দার আলীকে মেস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ বলে জানান তার ভাই মেরাজ।
ইসকেন্দার আলী শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে। মেরাজ জানান, এ ঘটনায় রোববার তারা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১০৬৪, তারিখ ২১ মে ২০১৭।
সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।