ঢাকাMonday , 22 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

Link Copied!

খাগড়াছড়ি সংবাদদাতা : জেলার পানছড়ি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মঞ্জুরি চাকমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা কিলোমিটার এলাকায় এই ঘটনা ঘটে। মঞ্জুরি এই এলাকার উজ্জ্বল চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের সঙ্গে নালকাটা এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা মঞ্জুরিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমেন চাকমা জানান, শিশুটির মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নিবে।