ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৩ বছর পর জেগে উঠল সৈকত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রকৃতির ৩৩ বছর আগের সৈকত আবার ফিরে এলো। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে ৩৩ বছর আগে ভয়ংকর এক ঝড়ে যে সমুদ্র সৈকত বিলীন হয়ে গিয়েছিল তা ফের জেগে উঠেছে।
১৯৮৪ সালে শীতকালের এক ঝড়ো বাতাসে কাউন্টি মায়োর অ্যাকিল দ্বীপের ডুয়াগ সৈকতের বালু খুঁজে পাওয়া যেতে না। শুধু পাথর আর শিলার খাঁজ দেখা যেত। কিন্তু এ বছরের এপ্রিলের কয়েক দিনে আটলান্টিকের বড় ঢেউ থেকে আসা হাজার হাজার টন বালু আবার ভরিয়ে দিয়েছে সৈকতটি। ৩০০ মিটার সুবর্ণ তীরভূমি আবারও দৃশ্যমান।
জনপ্রিয় এ সৈকত এক সময় চারটি হোটেল ও অনেক গেস্ট হাউসের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিম উপকূলের এ দ্বীপটিতে ২ হাজার ৬০০ লোকের বাস। অ্যাকিলে পাঁচটির বেশি সৈকত আছে। নতুন এই সৈকতটি হলে সেখানে এর সংখ্যা ছয়ে দাঁড়াবে।