ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এ এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জিএম খুরশীদ আলম, পরিচালক কাজী সিরাজুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মেরিনা ইয়াসমিন চৌধুরী, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস), এম ফরহাদ হোসেন এফসিএ, ব্যাংকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রমুখ।