ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নুগাট-এর বেটা শেষ, আসছে ‘ও’-এর বেটা

Link Copied!

ছবি- রয়টার্স

প্রযুক্তি ডেস্ক : ডেভেলপারদের নিয়ে নিজেদের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও’-কে সামনে রেখে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-এর ‘নুগাট’ বেটা সংস্করণের ইতি টানার ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। সেই সঙ্গে শীঘ্রই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ‘ও’-এর বেটা আনারও ঘোষণা দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, অ্যান্ড্রয়েড বেটা প্রোগ্রামে আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ। অ্যান্ড্রয়েড নুগাট-এর বেটা শেষ করা হয়েছে, আর এজন্য যত ডিভাইসে এটি দেওয়া হয়েছিল সেগুলো বর্তমানে থাকা পাবলিক সংস্করণে আপডেট হয়ে যাবে।
এতে আরও বলা হয়, “যদি আপনি এখনও নুগাট-এর বেটা সংস্করণ ব্যবহার করে থাকেন তবে আপনি আপনার ডিভাইসের জন্য সর্বশেষ পুরো ওটিএ ইমেইজ ডাউনলোড করতে পারেন। এটি আপনার ডিভাইস মুছে দেবে না। আমরা অ্যান্ড্রয়েড ও বেটা প্রোগ্রাম শুরুর পর এটি আপডেট করে দেব।
এখন পর্যন্ত গুগল অ্যান্ড্রয়েড নুগাট-এর বেটা সংস্করণের সঙ্গে অ্যান্ড্রয়েড ও-এর ‘ডেভেলপার প্রিভিউ’ সংস্করণ দিয়ে আসছিল। অ্যান্ড্রয়েড ও এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ হবে বলেই শোনা যাচ্ছে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো-তে অনুষ্ঠিতব্য সম্মেলনে অ্যান্ড্রয়েড ও-এর ফিচারগুলো গুগল তাদের পরিকল্পনা উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে।