ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্লে অফের আশা টিকিয়ে রাখল হায়দরাবাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএল থেকে গুজরাট, দিল্লি আর বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত হয়ে গেছে। বাকি পাঁচ দলের মধ্যে জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই। আর এ লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফ খেলার আশা ভালো ভাবেই টিকে থাকল আসরের বর্তমান চ্যাম্পিয়নদের।
সোমবার দিনের একমাত্র খেলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে আগেই প্লে অফ নিশ্চিত করা মুম্বাই। সর্বোচ্চ ৬৭ রান করেন রোহিত শর্মা। এছাড়া পার্থিব প্যাটেল ২৩ ও হার্ডিক পান্ডিয়া ১৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও হেনরিক্সের ব্যাটে ভর করে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। হেনরিক্স ৪৪ রানে আউট হলেও শিখর ধাওয়ান ৬২ রানে অপরাজিত থাকেন।
এদিকে এ ম্যাচে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই। আর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।