ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল শেষ আমলার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে বাকি সবগুলো ম্যাচে জয়ের কোন বিকল্প নেই পাঞ্জাবের সামনে। তবে বাকি তিন ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে দলটি। নিজ দেশের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দেশে ফিরে গেছেন এই তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরু হবে ২৪ মে। তবে এরই মধ্যে দলের অনুশীলন শুরু হচ্ছে। এবার তাই গুজরাট লায়নসের বিপক্ষে সেঞ্চুরি করেই এবারের আসরকে বিদায় বলতে হল আমলাকে।
চলতি আসরে দুর্দান্ত ব্যাট করেছেন প্রোটিয়া এই তারকা। ক্রিস গেইল- ডি ভিলিয়ার্সদের মত বিস্ফোরক ব্যাটিংয়ের ব্র্যান্ড না থাকলেও ব্যাকরণসিদ্ধ ব্যাটিং করেই দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ১০ ম্যাচে ৬০ গড়ে আমলা করেন ৪২০ রান। এই মুহূর্তে দলের যা অবস্থা, তাতে আমলাকে ভীষণ মিস করবে পাঞ্জাব। আইপিএল থেকে তিন দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গুজরাট, দিল্লি ডেয়ারডেভিলস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বাকি পাঁচ দলের মধ্যে জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঞ্জাব।