ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টেইনের প্রশ্নের উত্তর দিলেন মোস্তাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএলে প্রথমবারের মত নাম লিখিয়েই সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিততে সহায়তা করেছিল মোস্তাফিজ। নির্বাচিত হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। সেই ধারাবাহিকতায় এবারও তাকে ধরে রেখেছিল দলটি। তবে এবার আইপিএলে মুদ্রার অন্য পিঠও দেখলেন মোস্তাফিজ। চলতি মৌসুমে মাঠে নেমেছিলেন মাত্র একটি ম্যাচে। বাকি সময়টা কেটেছে মাঠের বাইরে থেকেই। এদিকে আইপিএলের চলতি আসরে মোস্তাফিজকে মাঠে না দেখে টুইট করে তার বর্তমান অবস্থা জানতে চান দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। টুইটারে মোস্তাফিজ প্রসঙ্গে ডেল স্টেইন লিখেছেন, ‘একটা প্রশ্ন করি। “ফিজ”–এর কী হয়েছে? সে কী চোটাক্রান্ত?’
মোস্তাফিজকে নিয়ে স্টেইনের এই প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকেই। তবে মোস্তাফিজ নিজে তার প্রতি স্টেইনের উদ্বেগের ব্যাপারে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি এখন বাংলাদেশ দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে। আমাকে মনে করার জন্য আপনাকে ধন্যবাদ।’