ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলী! বাহুবলী!

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের প্রথম এবং একমাত্র সিনেমা যার আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে মুক্তির দশ দিনের মাথায়। ভারতীয় সিনেমার ইতিহাসে এর মধ্যেই একগাদা রেকর্ড গড়েছে আর ভেঙেছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। বাহুবলী কি তবে গুজবের ফল নাকি সত্যিই এ সিনেমার ভেতর এমন কিছু আছে যার জন্য এতো মাতামাতি?
সিনেমা বাজারে আসার আগেই বাহুবলী-২ এর পোস্টার সয়লাব হয়ে গেছিল পুরো ভারত। ৫০ হাজার স্কয়ার ফুটের বেশি পোস্টার তৈরি করে বাহুবলী-২ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙ্গে ফেলছে। সব চেয়ে বড় পোস্টারের রেকর্ড এখন তাদের দখলে।
‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ মুক্তি পেয়েছে ৬৫০০ পর্দায়। এখন পর্যন্ত ভারতীয় সিনেমার মধ্যে সর্বাধিক এটাই সর্বাধিক। আর মুক্তি পাবার মাত্র ১০ দিনের মাথায় বাহুবলীর আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। বর্তমানে এই ছবির আয় ১০৪৭ কোটি রুপি। শুরু থেকেই ভক্তদের যেমন আগ্রহের কমতি ছিল না এ ছবি নিয়ে। তেমনি এর পেছনের কারিগররাও তাদের সর্বোচ্চটা দিয়েছেন এ সিনেমার জন্য। রাজামৌলি ৪০০ কোটি রুপির বেশি খরচ করেছেন বাহুবলী ২ এর পেছনে। আর সেটা যে পাই পয়সা সমেত উঠে আসবে তা বোঝা গেছিলো ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ ট্রেইলার অনলাইনে আসার সাথে সাথেই। ইউটিউবে ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দেখা দশটি ভিডিওর একটি হয়ে যায় এটি। এ পর্যন্ত ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। এযাবৎকালে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় ছবির ট্রেইলারও এটা।
বিশ্বব্যাপী ‘বাহুবলীঃ দ্যা বিগেনিং’ আয় করেছিল ৬৫০ কোটি রুপি। আর এবার মুক্তির আগেই ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’ ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। মুক্তির ৯ দিনের মাথায় ১০০০ কোটি রুপি আয় করে বাহুবলী হয়ে গেছে বলিউডের ‘ওয়ান থাউজেন্ড ক্রোর ক্লাব’ এর স্রষ্টা এবং দ্রষ্টা।
হলিউডের মাষ্টারপিস ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর স্পেশাল ইফেক্টের কাজ করেছে যে ভিএফএক্স দলটি রাজামৌলি তাদেরকেই নিয়েছিলেন বাহুবলী-২ এর স্পেশাল ইফেক্ট করার জন্য। ফলাফলতো দেখতেই পাচ্ছেন।
তবে শুধু কৃত্রিম দৃশ্যের উপর মোটেও নির্ভর করেননি রাজামৌলি। ২ হাজার বডি বিল্ডার ভাড়া করেছেন তিনি বিভিন্ন দৃশ্য চিত্রায়নের জন্য। ২৫০ ঘোড়া ১২টা হাতি লেগেছে পুরো ছবির চিত্রায়নে। ২০ হাজার হাতিয়ার তৈরি করা হয়েছে ছবিতে। শুধু যুদ্ধের দৃশ্যের জন্যই কাজ করেছে ২ হাজার জুনিয়র আর্টিস্ট।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা প্রভাস তার জীবনের ৪ বছরের বেশি সময় বাহুবলী কে উৎসর্গ করেছেন। এই দুটো ছবির মাঝে তিনি আর কোন ছবিতে সাইনই করেননি। এসময়ে শুধু প্রভাসের বডিবিল্ডিং ইকুইপমেন্ট আর ট্রেইনারের পেছনেই খরচ হয়েছে ১.৫ কোটি রুপি। তবে ওজন কমাতে নয়, বরং শরীরে পেশী বাড়ানোর জন্যই এতো খরচাপানি। বাহুবলীর দুই প্রধান চরিত্র প্রভাস এবং রানা ওজন বাড়িয়েছেন ছবির জন্য। ১০০ কেজির গন্ডি ছাড়িয়ে গেছেন দুজনই।
আর এতসব ছাড়ের ফলাফল বেশ ভালো ভাবেই ফেরত পেয়েছে বাহুবলীর নির্মাতা আর কলাকুশলীরা। সারা দুনিয়ার ‘বাহুবলী’ ‘বাহুবলী’ জপ শুনে এ চলচ্চিত্রে নিয়ে ডকুমেন্টোরি তৈরি করেছিল বিবিসি ওয়ার্ল্ড। ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে কোনো একটি সিনেমা নিয়ে এটাই প্রথম ডকুমেন্টারি বিবিসির।