নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। এখানে ১২ এপ্রিল প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচে অবশ্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন সাকিব আল হাসান।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে খেলা হবে না তার।
তবে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন মাশরাফি। এরপর ১৯ মে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতেও যথারীতি খেলবেন টাইগার দলপিত। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল আবার ইংল্যান্ডে ফিরে আসবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

