ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় তিন বছর পর অপহৃত ৮২ স্কুলছাত্রী মুক্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম অপহৃত ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রাজধানী আবুজায় তাদের অর্ভ্যথনা জানাবেন। শনিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর চিবুক থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এদের মধ্যে ৫৭ জন অপহরণের কয়েক ঘন্টার মধ্যে পালাতে সক্ষম হয়। বোকো হারামের হাতে বন্দী থেকে যায় ২১৯ জন। গত বছর কারাগারে আটক জঙ্গিদের মুক্তির বিনিময়ে ২১ ছাত্রীকে মুক্তি দেয় বোকো হারাম।
নাইজেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে আটক বোকো হারাম জঙ্গিদের বিনিময়ে ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিতে রাজী হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই পক্ষে এতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বোকো হারাম ইতিমধ্যে ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। তারা নাইজেরিয়ার সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাদেরকে একটি দুর্গম অঞ্চল থেকে ক্যামেরুন সীমান্তের কাছে বাঙ্কি এলাকার সেনা ঘাঁটিতে আনা হয়েছে।
শনিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর সরকারের হাতে আটক সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীদের বিনিময়ে আমাদের নিরাপত্তা সংস্থা এ মেয়েদের ফিরিয়ে এনেছে।’ রোববার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে সাক্ষাতের জন্য এই স্কুল ছাত্রীদের রাজধানী আবুজায় নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে।