ঢাকাSunday , 7 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামাসের রাজনৈতিক প্রধান হলেন ইসমাইল হানিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের রাজনৈতিক শাখার প্রধান হলেন ইসমাইল হানিয়া। প্যাসেলটাইন মুভমেন্টের বার্তাসংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
কয়েক দিন আগে ইসরায়েলের প্রতি আরো সহনশীল দৃষ্টিভঙ্গির ঘোষণা দেওয়ার পর হামাসের রাজনৈতিক শাখায় পরিবর্তনের ঘোষণা এল শনিবার। আগের রাজনৈতিক প্রধান খালেদ মেশাল আলজাজিরাকে হানিয়ার পদে অধিষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। হামাসের এক বিবৃতিতেও হানিয়াকে হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করার বিষয়টি জানানো হয়েছে।
রাজনৈতিক প্রধান হিসেবে খালেদ মেশাল দুই দফায় ১০ বছর ক্ষমতায় ছিলেন। তবে তার মেয়াদে বেশির ভাগ সময় তিনি কাতারের রাজধানী দোহায় নির্বাসিত ছিলেন। ধারণা করা হচ্ছে, হানিয়া গাজা উপত্যকায় থেকে দলের নেতৃত্ব দেবেন।