ঢাকাSaturday , 6 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈকতে খালি পায়ে হেঁটে বেড়ালেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ইনানি সৈকতে খালি পায়ে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে মুগ্ধ তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। শনিবার সকালে কক্সবাজার যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে নামেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন, নামেন পানিতেও। সঙ্গে ছিলেন কয়েকজন সেনাসদস্য ও অন্যান্য সফর সঙ্গী।
শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরো আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন তিনি। এর আগে, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূতে চেপে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সেখানে সুপরিসর বোয়িং বিমানের চলাচল শুরু হল।